Skip to content Skip to main navigation Skip to footer

খা গোষ্ঠী ও সেই বিখ্যাত পায়েসের বিপর্যয়

Shakib Sony

খা পরিবারে একবার বিশাল মিলাদ মাহফিলের আয়োজন হয়েছিল।
পাড়ার ৫ গলি দূর পর্যন্ত ঘোষণা দেওয়া হয়েছিল—
“এই শুক্রবার, মিলাদ আছে খা বাড়িতে। পায়েস থাকবে।”
(লোকজন পায়েসের জন্যই আসে, সেটা সবাই জানে!)

রান্নার দায়িত্ব ছিল সবার প্রিয় ‘ছোট খালা’-র হাতে।
তিনি রান্না করেন আর বলেন,
“আমার হাতের পায়েস খেয়ে মানুষ চায়ের দোকান ছেড়ে দিয়েছে!”

এবার ঘটনার মোড় নেয় সন্ধ্যায়—

সবাই যখন ভাত-মাংস খেয়ে পেট পুরে গুণগুণ করছে,
তখন এল সেই বিখ্যাত সোনালি পাত্র ভর্তি পায়েস।

এক চামচ মুখে দিয়েই,
দাদা তৌহিদ চিৎকার করে উঠল—
“ইয়ে… এটা কি পায়েস, না চালভাজা দুধে ভেজানো?”

একজন ফিসফিস করে বলল,
“চিনি দিছে, না নুন?”
আরেকজন বলল,
“এটা কি পায়েস, না রসায়নের প্র্যাকটিক্যাল?”